২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানকে মারধর করে আটক দুই ইউপি সদস্য

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যানকে মারধর করায় একই পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

আটক দুইজন ইউপি সদস্য হচ্ছেন  মিছির আলী ও তরিকুল ইসলাম।

নেত্রকোণা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর জানান, সোমবার চল্লিশা ইউনিয়ন পরিষদের ভবনে চেয়ারম্যান মাহবুবুল মান্নানের সভাপতিত্বে মাসিক সভা চলছিল।

বিকাল  পৌনে ৪টার দিকে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে সভায় চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যদের তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউপি সদস্যরা চেয়ারম্যানের ওপর চড়াও হয়ে মারধর করে।

খবর পেয়ে চেযারম্যানের লোকজন এসে এই দুই সদস্যকে ইউপি ভবনের একটি কক্ষে আটকে রাখে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

ওই দুইজনকে থানায় রাখা হয়েছে।