২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গুলি করে গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের প্রধান অভিযুক্তকে গুলি করে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 07:45 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার গ্রেপ্তারের সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন রাকিব শেখ (২০) টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাটগাতী সরদারপাড়া গ্রামের নুরুন্নবী শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পালানের সময় রকিবকে শর্টগান দিয়ে পায়ে গুলি করে গ্রেপ্তার করা হয়েছে।

বামপায়ে গুলিবিদ্ধ রাকিবকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাটগাতী সরদারপাড়া গ্রামের নুরুন্নবী শেখের ছেলে।

আগের দিন টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে এ সংঘর্ষে ৫ পুলিশসহ অনন্ত ১০ জন আহত হন।

টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পালানের সময় রকিবকে শর্টগান দিয়ে পায়ে গুলি করে গ্রেপ্তার করা হয়েছে।

“সে এখন গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।”

স্থানীয়রা জানিয়েছে, রোববার বিকেলে টুঙ্গিপাড়ার কাজীর পোলের কাছে রাকিব শেখ গিমাডাঙ্গা গ্রামের দুমুসল্লীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুগ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুগ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।

পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে টুঙ্গিপাড়া থানার এএসআই এনামুল হক ও ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ রোববার রাতে ৬ জনকে আটক করে।

সোমবার সকালে পুলিশ রাকিব শেখকে গ্রেপ্তার করতে টুঙ্গিপাড়া উপজেলার জেয়ারিয়া গ্রামে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব পালাতে গেলে পুলিশ তার পায়ে গুলি করে।

বাম পায়ে গুলিবিদ্ধ হলে রাকিব সেখানে পড়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে  প্রথমে টুঙ্গিপাড়া ও পরে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসাপাতালে ভর্তি করে।