লক্ষ্মীপুরে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৮
লক্ষ্মীপুরে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে দুই শিবির কর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফউর রহমান জানান, রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানান পুলিশ সুপার।
গত পাঁচ মাসে লক্ষ্মীপুরে ৩৪টি হত্যার ঘটনা ঘটে। সর্বশেষ গত ২৫মে লক্ষ্মীপুর সদরের বশিকপুরের মদনপুর গ্রামে যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে ২৭ মে থেকে এ অভিযান শুরু হয়।
