২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:06 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ ব্রিজ সংলগ্ন রেল লাইনের উপর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পোড়াদহ জিআরপি থানার (ওসি) এনামূল হক বলেন, ওই ব্যক্তির মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারধর করে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।