চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় যুবকের মৃত্যু
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১টার দিকে ইস্পাহানি মোড়ের ওই দুর্ঘটনায় নিহতের নাম রিয়াজুল ইসলাম (২২)।
রিয়াজুল নড়াইল জেলার সদর থানার নব কালীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া।
তিনি বলেন, “রাতে দ্রুতগামী একটি কভার্ড ভ্যান রিয়াজুলকে চাপা দেয়।
“রাত দেড়টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
