২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৫২ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

নোয়াখালীতে সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ আরো ৫২ জনকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

এনিয়ে গত পাঁচ দিনে ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও রাজনৈতিক দলের ক্যাডার রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের জানান, গত ২৬ মে থেকে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, আমর্ড পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মুক্র ও শনিবার গ্রেপ্তার করা হয় সুধারাম থানায় ৭, চরজব্বরে ৭, বেগমগঞ্জে ১৬, সেনবাগে ২, চাটখিলে ২, কবিরহাটে ২, কোম্পানীগঞ্জে ৬ এবং হাতিয়ায় ১০ জনকে।