মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার দিলেন খালেদা
জিয়াউর রহমান ৩৩তম মৃত্যুবার্ষিকীর দিনে পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের হুইলচেয়ার দেয়ার পাশাপাশি দুস্থ নারীদের সেলাই মেশিন দেন তিনি।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জিয়া মঞ্চের ফয়েজুল্লাহ উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ব্যানারে এই অনুষ্ঠান হয়।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ এবং দুস্থ নারীদের শাড়ি দেন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের তিন দিনের কর্মসূচি শুক্রবার বেলা পৌনে ১২টায় খামার বাড়ির রাজধানী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করেন বিএনপি চেয়ারপারসন।
প্রথম দিন রাজধানীর ২৫টি স্পটে তার খাবার বিতরণ করার কথা রয়েছে।
