২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শুক্রবার ভোরে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে ডাকাত দলের সদস্য মো. বাহাদুরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমেদ।

তার কাছ থেকে একটি দেশি এলজি, একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি মহিউদ্দিন জানান, রাতে মইজ্জ্যারটেক সিডিএর কর্ণফুলী আবাসিক এলাকার সামনে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে  গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি। পরে ধাওয়া করে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়।”