ভ্রাম্যমাণ আদালতে এমপি পুত্রের জরিমানা
লাইন্সেস বিহীন মটরসাইকেল চালানোর কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমন আহম্মেদের কাছ থেকে ৫শ’টাকা জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির জানান, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
এই অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলীর ছোট ভাই তেল ও লবন ব্যবসায়ী রজব আলীকে বিএসটিআই-র অনুমোদনহীন তানভির সল্ট গুদামজাত করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে। আরও আটটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ২১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও বৈধ কাগজপত্র ও উপযুক্ত পরিবেশ না থাকায় যমুনা প্যাথলজি এন্ড ডায়গনস্টিক সেন্টারের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় আদালত।
