২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতদের দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:10 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার আশুলিয়ার ইউনিক এলাকার ‘ময়ূরী ওয়্যার লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়ূরী ওয়্যার লিমিটেড পোশাক কারখানার প্রায় একশ’ শ্রমিক সকালে কারখানায় এসে মূল ফটক বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়।

তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ বিষয়ে শ্রমিকদের কোন আশ্বাস দিতে না পারায় দুপুরে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে।