স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত মহিত শেখ (৪৭) কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের প্রয়াত হাসেম শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০০৬ সালের ১৩ অক্টোবর রাতে স্ত্রী সাফিয়া বেগমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় মহিত। এ ঘটনার পর দিন নিহতের ভাই শহীদ শেখ বাদী হয়ে কচুয়া থানায় মহিতকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৭ সালের ২৪ অক্টোবর মহিতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
