চুরি হওয়া প্রাইভেটকারসহ আটক ১ (ভিডিওসহ)
ঢাকার মিরপুর থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ একজনকে মাদারীপুরের কালকিনি থেকে আটক করেছে পুলিশ।
কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, কালকিনির ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকারসহ চোর চক্রের সদস্য কবির জায়েদকে (৪৫) আটক করা হয়।
কবির পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি নাজমুল হুদা বলেন, গোপন সংবাদ পেয়ে সকালে পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ জায়েদকে আটক করে।
এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা হয়েছে।
