২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডাকাতির অভিযোগে আটক ১০

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাতির অভিযোগে ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 12:01 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার সকালে নদীর দৌলতপুর অংশে পাগলা কোস্টগার্ড ও চাঁদপুর কোস্টগার্ড এক যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি বলে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “সকালে এমভি অবনী নামে একটি কার্গোতে ডাকাতির পর বালুবাহী একটি জাহাজে ডাকাতির সময় তাদের আটক করা হয়।”

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ড কর্মকর্তা বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র এ নদীপথে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে। এদের ধরার জন্য এক সপ্তাহ ধরে অভিযান চালানো হচ্ছিলো।”

আটকদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান হাবিবুর রহমান।

অভিযান শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।