যশোরে যুবককে ডেকে নিয়ে হত্যা
যশোর শহরের লাল দিঘির পাড় এলাকায় এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
বুধবার রাত ১২টার দিকে স্থানীয় যুবক নিশানকে শহরের টাউন হল মাঠ এলাকা থেকে চার/পাঁচজন যুবক লাল দিঘির পশ্চিম পাড়ে ডেকে নিয়ে উপর্যপরি কোপায় বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক রফিকুল ইসলাম।
টাউন হল এলাকার দোকানিদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, নিশানসহ তার কয়েকজন সহযোগী নিয়মিত মাদক সেবন করতো। রাতে মাদকসেবী বন্ধুরাই তাকে ডেকে নিয়েছিল।
নিশানের বাসা শহরের খালধার রোড। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পারেনি পুলিশ।
