২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার ফিরেছেন

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

তিন দিনের সফর শেষে বুধবার বিকালে নয়াদিল্লি থেকে ঢাকা ফেরেন তিনি।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিরীন শারমিন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সোমবার মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ ছিল এই অনুষ্ঠানে। তিনি জাপান সফরে থাকায় এই অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শিরীন শারমিন। ওইদিন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করেন তিনি।

মোদির সঙ্গে শিরীন শারমিনের বৈঠকে তিস্তা ও স্থল সীমান্ত চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।