ছয় দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসাছাত্র রহিম
অপহরণের ছয় দিনেও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মাদ্রাসাছাত্র আব্দুর রহিমকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গত শুক্রবার খলিশাকুণ্ডু গ্রামের আবুল কালামের ছেলে রহিমকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। রহিম কুলবাড়িয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র।
তবে, অপহরণে জড়িত অভিযোগে পুলিশ ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তারপর থেকে রহিমের বাবার কাছে কয়েক দফায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
ওসি জানান, তাদের মোবাইল ফোন ট্র্যাকিং করে পুলিশ উজ্জ্বল হোসেন, সারোয়ার হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, নাজমুল ও আতিকুল ইসলাম নামের পাঁচ কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে।
তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্রটিকে উদ্ধারের তৎপরতা চলছে।
