২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচাতো বোনকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পারভেজ খান চৌধুরী (২৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের মান্নান খান চৌধুরীর ছেলে। পারভেজ পলাতক।

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

পারভেজকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাভোগ করতে হবে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, ২০১২ সালের ২৮ মার্চ রাতে চাচাতো বোনকে ধর্ষণ করে পারভেজ চৌধুরী। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পারভেজ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই ২৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় মামলা হয়। ২০১৩ সালের ৬ অক্টোবর এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।