২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় বন্ধুকে বাসায় ডেকে হত্যা

পাওনা টাকা দেয়ার কথা বলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্ধুকে বাসায় ডেকে  ছুরিকাঘাতে হত্যা করেছে অপর বন্ধু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 12:56 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

নিহত রানা মিয়া (৩২) পেশায় ভ্যান গাড়ি চালক। তার বাড়ি নেত্রকোণা জেলার মদন উপজেলার সাইদপুর গ্রামে।

মঙ্গলবার গভীর রাতে পতেঙ্গা থানার খেজুর তলায় রানার বন্ধু অপর ভ্যান চালক খায়রুল ইসলামের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ।

এ ঘটনায় পুলিশ বন্ধুর স্ত্রী সালমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাওনা টাকা দেবার নাম করে রানাকে বাসায় ডেকে নিয়ে যায় খায়রুল। এক পর্যায়ে রানার বুকের বামপাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ গিয়ে খায়রুলের বাড়ি থেকে তার স্ত্রী সালমাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

ঘটনার পর থেকে খায়রুল পলাতক জানিয়ে পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, “এ ঘটনায় দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।”