খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
খুলনার কয়রায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কয়রা থানার ওসি সুবীর দত্ত জানান, রোববার রাত ৩টায় নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান
