রামুতে শিশু খুন
নিখোঁজের ২৪ ঘণ্টা পর কক্সবাজারের রামু উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রায়হান ওই এলাকার মঞ্জুর আলমের ছেলে।
রামু থানার ওসি সাইকুল আহমদ জানিয়েছেন, শনিবার পাশের একটি বাড়িতে যায় রায়হান। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
অনেক খোঁজাখুজির পর রোববার দুপুর ২টার দিকে তার মৃতদেহ পাওয়া যায়।
শিশুটির পরিবারের বরাত দিয়ে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, শিশুটিকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাটি চাপা দেয়া হয়।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
