২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক ট্রাক ‘অবৈধ’ কাঠ আটক

চট্টগ্রামের কর্ণফুলী থানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মূল্যের এক ট্রাক ‘অবৈধ’ কাঠ আটক করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার ভোরে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে  দিকে এ ঘটনায় রাহুল দাশ নামের এক ব্যক্তিকেও আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ একটি ট্রাক আটক করা হয়।

আটক তিনশ’ সিএফটি কাঠের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আটক কাঠ এবং ট্রাক চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।