২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার দুপুরে রাজেন্দ্রপুরের ভাওয়াল গজারি বনের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশীদ বলেন, স্থানীয়রা গজারি বনের ভেতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

হাফ হাতা শার্ট ও লুঙ্গি পরা ওই ব্যক্তির লাশের পাশে কীটনাশকের দুটি বোতল পাওয়া গেছে বলে জানান তিনি।