২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:04 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রাঁয়চো আজিজ পয়াল বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (৭) ওই বাড়ির মানিকের ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহআলম জানান, বাড়ি নির্মাণ সামগ্রী চুরির হাত থেকে রক্ষার জন্য বিল্ডিংয়ের চারপাশে বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল। ওই বিদ্যুতের তারে জড়িয়ে ইব্রাহিমের মৃত্যু হয়।