মহেশখালীতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে তিন ছাত্র।
শুক্রবার রাত ৮টার দিকে এ বজ্রপাতে মৃত শাহাদত কবির (১৭) কালামার ছড়া ইউনিয়নের মো. শাহঘোনা এলাকায় নুরুল কবির সওদাগরের ছেলে।
আহতরা হল একই এলাকার মিশকাত (১৭), মামুন (১৬) ও মোহাম্মদ রাশেল (১৭)। তাদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালামার ছড়ার ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী জানান, খোলা মাঠ এলাকায় চার বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদতের মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
