২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ডুবে পলিটেকনিক ছাত্রীর মৃত্যু, বোন নিখোঁজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে গোসল করতে গিয়ে রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রীর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে তার ছোটবোন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার দুপুরে এ ঘটনায় মারা যান ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিমুস ছালাতু মীম (১৯)। নিখোঁজ রয়েছে তার ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসমীন তোহা (১২)।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আকিমুস ছালাতু মীম, তার ছোট বোন তাসমীন তোহা, খালাতো ভাই লেলিন (১৪) এবং গাইবান্ধা থেকে বেড়াতে আসা মীমের দুই বান্ধবী দুপুরে ধরলা নদীতে গোসল করতে যান।

সাঁতার না জানার কারণে শ্রোতে ভেসে যায় তোহা। তাকে খুঁজতে গেলে মীমও পানিতে তলিয়ে যান।

রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল সাড়ে ৪টার দিকে মীমের লাশ উদ্ধার করে। তোহার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরা দুজন পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকার মাহমুদার রহমানের মেয়ে।

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয়রা চেষ্টা করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় অফিসের টিম লিডার মো. মোজ্জাম্মেল হক জানান, নিখোঁজ তোহাকে উদ্ধারে তাদের ডুবুরি দল কাজ করে যাচ্ছে।