সাভারে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার
ঢাকার সাভারে একটি কূপ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে দমকল বাহিনীর সহায়তায় কালিয়াকৈরের এলাহীনগর মহল্লার হাজী লিটনের নির্মাণাধীন একটি বাড়ির প্রায় ৫০ ফুট গভীর কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীকে ৬/৭ দিন আগে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোস্তফা কামাল বলেন, সাদা কাপড় দিয়ে তার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো ছিল। পরনে ছিল শাড়ি।
ওসি আরো বলেন, তিনি ধারণা করছেন ওই নারীকে অন্য কোনো জায়গা থেকে ধরে এনে গণধর্ষণ শেষে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির সেফটি ট্যাংকের জন্য খোড়া গভীর কূপে লাশটি ফেলে যায় বলে দারণা করা হচ্ছে।
এ ঘটনায় শুক্রবার সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
