২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে ডুবে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 03:54 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার সাড়ে ৮টার দিকে বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে ঘাঘট নদীতে ডুবে যায় মমিনুল ইসলাম মোমিন (৮)।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল কাউয়ুম হুদা শিশুটির পরিবারকে উদ্ধৃত করে জানান, মোমিন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে নদী তীরের খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

সকালে ওই গ্রামের অন্য শিশুদের সঙ্গে বাড়ির কাছের ঘাঘট নদীর তীরে খেলার সময় হঠাৎ নদীতে পড়ে যায় মোমিন।

শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে নদী থেকে তুলে আনে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায় মোমিন।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।