অটিস্টিক শিশুদের সমান দৃষ্টিতে দেখার আহ্বান
অটিস্টিক শিশুদের অন্যান্য সুস্থ শিশুর মতো আচরণ করার আহ্বানের মধ্যে দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল অটিজম নেতৃত্ব বিষয়ক সম্মেলন।
অ্যাডভোকেসি লিডারশিপ নেটওয়ার্ক আয়োজিত সম্মেলনে অংশ নেন সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক।
সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন সুস্থ সবল শিশুর মতই অটিস্টিক শিশুদেরও দেখার আহ্বান জানিয়ে বলেন, তাদেরও বেড়ে ওঠার সমান ও মানবিক অধিকার রয়েছে।
“মানসিক প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের বিকাশে সহযোগিতা করতে হবে।’
অটিস্টিক শিশুদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে বাংলাদেশ অটিজম ন্যাশনাল কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রদূত।
এ কে আব্দুল মোমেন অটিস্টিক শিশুদের রক্ষায় কিছু কর্মকৌশল তুলে ধরেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সুসানা মালকোরা এবং অটিজম স্পিকসের সহ-প্রতিষ্ঠাতা সুজান ও বব রাইটস।
আলোচনায় অংশ নেন কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ সাইফসহ জাতিসংঘের কয়েকটি সদস্য দেশের প্রতিনিধি।
এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের ড. চিয়ারা সারভেলি অটিজম বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করেন।
