বুড়ো-বুড়িকে ছুরি মেরে টাকা, সোনা লুট
মিরপুরে দিনের বেলায় বাসায় ঢুকে বৃদ্ধ দম্পত্তিকে ছুরি মেরে করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুই দুর্বৃত্ত।
ছুরিকাহতরা হচ্ছেন, লেডু মিয়া (৬৫) এবং তার স্ত্রী আলেয়া বেগম (৫০)।
বেলা ১১টার দিকে মিরপুর বড়বাগের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার উপ পরিদর্শক মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার দরজা খোলা ছিল। ওই সময় বয়স্ক দম্পত্তি ছাড়াও তাদের তিন শিশু নাতি-নাতনি বাসায় ছিল।
তারপরও দেরি হওয়ায় দুর্বৃত্তরা দুইজনকে পেটে ছুরিকাঘাত করে চাবি নিয়ে আলমারি থেকে স্বর্ণালংকার এবং নগদ কিছু টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে তাদের চিৎকারে পাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ কর্মকর্তা রাসেল জানান, কী পরিমাণ স্বর্ণালংকার এবং টাকা নিয়ে গেছে তা ওই বৃদ্ধ দম্পতির পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিতভাবে জানাননি।
এই ঘটনায় স্থানীয় ৫ জনকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, তাদের কে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
আহত বৃদ্ধ দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
