বরগুনায় জাতিসংঘের গাড়িচাপায় নিহত ২
বরগুনার আমতলীতে জাতিসংঘ খাদ্য নিরাপত্তা কর্মসূচির একটি গাড়ির চাপায় আহত আরো একজন মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজন মারা গেলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উৎসিতলা এলাকায় পাজেরো গাড়ির চাকায় পিষ্ট হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
এরপর রাস্তা পার হওয়ার জন্য দুলাল দৌড় দেন বলে জানান তিনি।
এ সময় পটুয়াখালী থেকে আসা জাতিসংঘ খাদ্য নিরাপত্তা কর্মসূচির পাজেরো গাড়িটি তাদেরকে চাপা দিয়ে আমতলীর দিকে চলে যায়।
এতে ঘটনাস্থলেই দুলাল মারা যান। আহত জাহাঙ্গীর ও জসিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।
জসিমের অবস্থায়ও আশংকাজনক বলে জানিয়েছেন ওসি মো. রিয়াজ।
দুলাল আমতলী উপজেলার চাওড়া কালিবাড়ি গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে। আর জাহাঙ্গীর সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের অ্যাডভোকেট আবদুল আজিজের ছেলে।
দুর্ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কর্মসূচি বরগুনার সিনিয়র প্রোগ্রাম অফিসার আমির হোসেন ও গাড়ি চালক মেহেদী হাসান বাবু আমতলী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন ওসি রিয়াজ হোসেন।
