২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত ফটো সাংবাদিককে সিপিজে'র সংবর্ধনা

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাত ফটো সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত সাংবাদিকরা হলেন- সিপিজে এর সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রসাদ দাস দেবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিশির বড়ুয়া, বিএফইউজে নেতা আসিফ সিরাজ, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, মাছরাঙা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী ও বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রযোজক মোহাম্মদ ফারুক।

সংবর্ধিত সাংবাদিকদের অধিকাংশই তাদের পেশাগত জীবনের শুরুতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করলেও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবেদকসহ বিভিন্ন পদে কাজ করেন।

সিপিজেএর বিদায়ী  সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম।