২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যা দিয়ে এক হাজারের বেশি হাতবোমা তৈরি করা সম্ভব বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার দুপুরে এই বিস্ফোরকের সঙ্গে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে।

সিআইডি প্রধান অতিরিক্ত মহা পুলিশপরিদর্শক মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বপন (৪২) নামে ওই ব্যক্তিকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।

“এই বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে এক হাজারেরও বেশি হাতবোমা তৈরি করা সম্ভব,” বলেন তিনি।

গ্রেপ্তার স্বপনের বাড়ি ঝিনাইদহে। তার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ।

কী উদ্দেশ্যে তিনি এই বিস্ফোরক বহন করছিলেন, তা জানার চেষ্টা চলছে বলে জানান সিআইডি প্রধান মোখলেসুর।