হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী (৫০) ওই গ্রামের মৃত দিদার আলীর ছেলে।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিনুল হক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে শুকুর আলীর সঙ্গে পাশের বাড়ির কিমত আলীর ছেলে ফজল মিয়ার (২০) পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে রাত ৩টার দিকে ফজল ও তার লোকজন শুকুরের বাড়িতে ঢুকে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত শুকুরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
