২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সদরে বিএনপি জয়ী

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 01:46 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

Image
ইজাদুর রহমান মিলন

ইজাদুর রহমান মিলন

তিনি ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। মোট ৪৪টি কেন্দ্রে ইজাদুর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ মোহাম্মদ সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৯৩ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আবু তাহের মুসুল্লী (তালা) ১৯ হাজার ৫৫০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) ২৯ হাজার ৩৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রাত পৌণে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফৌজিয়া রহমান এ ফলাফল ঘোষণা করেন।