২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে গুলি করে ব্যবসায়ীর টাকা লুট

রাজধানীর খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে গুলি করে টাকা লুট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও ঢালে এ ঘটনায় গুলিবিদ্ধ মো. জহির উদ্দিন (২৫) পোশাক কারখানায় বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের ব্যবসা করেন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জহিরের বরাত দিয়ে বলেন, সন্ধ্যায় মতিঝিলের  অফিস থেকে রিকশাযোগে বাসাবোর বাসায় ফিরছিলেন জহির।

খিলগাঁও ঢালে রিকশা পৌঁছানোর পর একটি মোটর সাইকেলে করে এসে তিন ব্যক্তি জহিরের বাম ‍উরুতে ও বুকের বামদিকে গুলি করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

গুলিবিদ্ধ জহিরকে তার ভাগ্নে শহিদুল্লাহ হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, “জহির তার কাছ থেকে সাত লাখ ছিনিয়ে নেয়ার দাবি করেছে। তবে তদন্তের পরই বের হয়ে আসবে আসলে কতো টাকা ছিনতাই হয়েছে।

জহিরকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলে তিনি জানান।