২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দায় চেয়ারম্যান বিএনপি সমর্থিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 08:12 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা খাতুন সোমবার সন্ধ্যার পর ফল ঘোষণা করেন।

হেলিকপ্টার প্রতীক নিয়ে মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ৪৭,৪১৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ আলী খান আনারস প্রতীকে পেয়েছেন ৩৮,৮৩৫ ভোট।