২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে ডাকে হেরোইন আসার মামলায় গ্রেপ্তার ১

পাকিস্তান থেকে ডাকযোগে সিলেটে আসা আট কেজি হেরোইন পাচার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা হোসেন আহমদ মানিককে (৩০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মানিক বিয়ানীবাজারের রাজ্জাকপুর গ্রামের মুহিবুর রহমানে ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, গোপন সংবাদ পেয়ে মানিককে বিয়ানীবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক পুলিশকে জানান, পাকিস্তান থেকে হেরোইন এনে তিনি যুক্তরাজ্যে পাঠানোর কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা জানান, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে আট কেজি ওজনের পার্সেল আসে। ১২ মার্চ কাস্টমস কর্মকর্তারা রাসায়নিক পরীক্ষার পর নিশ্চিত হন ওগুলো উন্নতমানের হেরোইন।

এ ঘটনায় ওইদিনই দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে সিলেট কাস্টমস বিভাগ।

পার্শেলে উল্লেখিত নাম ঠিকানা যাচাইবাছাই করে ভুয়া ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে ঠিকানার সঙ্গে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত চালানো হয় বলে জানান তিনি।