ফরিদপুরে চিনিকলে আখচাষীদের বিক্ষোভ
জেলার মধুখালীতে ফরিদপুর চিনিকলের কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আখচাষীরা।
সোমবার দুপুরে মিলগেটের প্রধান ফটকের সামনে আখচাষীরা ১৩ কোটি ৪৭ লক্ষ টাকা পাওয়ার দাবিতে এই সমাবেশ করে।
বাংলাদেশ আখচাষী ফেডারেশনের ডাকে সারাদেশের চিনিকলে এ কর্মসূচীর অংশ হিসেবে আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ করে।
আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝুটু, আখ চাষী কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল বামার বাদশা, কৃষক নেতা ওহিদুজ্জামান বাবলু, ওসমান গণি মোল্ল্যা, আব্দুল হাই বাশী, মোস্তফা আনোয়ার, কামরুজ্জামান দাউদ, কবি আয়নাল ফকির, সহিদুর ইসলাম ও অন্যরা।
অবিলম্বে আখচাষীদের পাওনা টাকা পরিশোধ করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে হুঁশিয়ার করে দেয়।
এছাড়া মিল প্রশাসনের বিভিন্ন দুর্নীতির কথাও তুলে ধরেন তারা।
