২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নেত্রকোনায় এক যুবককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 01:27 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার দুপুরে নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তাইজ উদ্দিন (২৫) কলমাককান্দা উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দিয়েছে আদালত।

একইসঙ্গে মামলায় বাদীকে আহত করার দায়ে একজনকে তিন বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরো ছয় বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজম খান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি জমিতে আবাদের সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন কলমাককান্দা উপজেলার উত্তরপাড়া গ্রামের কোবাদ (২৮)। এনিয়ে কলমাকান্দায় থানায় মামলা করেন কোবাদের বাবা আব্দুস সাত্তার।

একই বছরের ৯ জুলাই ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।