২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাংচুর

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 12:55 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় ‘ময়ুরী ফ্যাশন লিমিটেড’ কারখানায় ভাংচুরের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম জানান, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন।

রোববার দুপুরে বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। কিন্তু সন্ধ্যার পরও বেতন না পেয়ে ক্ষুব্ধ শতাধিক শ্রমিক কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ভাংচুর করেন।

তিনি বলেন, “সোমবার সকালে আবারও কারখানায় এসে মালিকপক্ষের কাউকে না পেয়ে ভাংচুর করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

বকেয়া পরিশোধ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে বলেও তিনি জানান।