জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার্থীদের ফল বের হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ২৭টি বিষয়ে এক লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন, যাতে পাসের হার শতকরা ৯৪ দশমিক ৯৯ ভাগ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd অথবা www.nubd.info) পাওয়া যাবে।
এছাড়া যেকোনো মোবাইল থেকে nu<space>H4< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে।
