২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:06 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার বেলা ২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত বেলাল উদ্দিন  (৩৭) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জাফর আহমদের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৭ জুলাই ভোরে বেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগমের মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফাতেমার বাবা আকবর আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের পিপি নুরুল ইসলাম, এপিপি তাপস রক্ষিত, সাকী-এ কাউছার।