২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

শনিবার রাত সাড়ে ১২ টায় উপজেলা সদরের চৌমোহনার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষণ পাল (৭০) চৌমোহনার সুধা অভিজাত মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির প্রধান কারিগর। তিনি শহরতলীর রুপসপুর আবাসিক এলাকায় বাসিন্দা।

সুধা অভিজাত মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবস্থাপক মিন্টু পাল বলেন, কাজ শেষে রাতে কারখানা থেকে বাসায় ফিরছিলেন লক্ষণ। এ সময় স্থানীয় জীন হাজরার মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

শ্রীমঙ্গল থানার এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।