২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের হারে এগিয়ে রাজশাহী

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার পাসের হারের বিবেচনায় এ বছর সবগুলো শিক্ষাবোর্ড থেকে রাজশাহীর শিক্ষার্থীরা ভালো করেছে। এ বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:09 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

রাজশাহী বোর্ডের ফল আরো ভালো হয়েছে
এবারো ছেলেরা এগিয়ে

বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ।

অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড ৯৩ দশমিক ৯৪ শতাংশ, কুমিল্লা ৮৯ দশমিক ৯২ শতাংশ, যশোর ৯২দশমিক ১৯ শতাংশ,চট্টগ্রাম ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশাল ৯০ দশমিক ৬৬ শতাংশ, সিলেট ৮৯ দশমিক ২৩ শতাংশ ও দিনাজপুর ৯৩ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ এবং কারিবোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে ৮১ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।

এ বছর ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন। পাস করা শিক্ষার্থীদের মাঝে ছেলেদের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৯৬১, শতাংশের হিসাবে যা ৯১.৮৪ এবং মেয়েদের সংখ্যা ছয় লাখ ৩১ হাজার ৩৭০, শতাংশের হিসাবে যা ৯০.৮১।

শতভাগ পাস করা স্কুলের সংখ্যা পাঁচ হাজার ৯২টি।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফলাফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইফতেখার ইশতি, মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতুপর্ণা সরকার, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. জামান ও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আলমগীরের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলে অভিনন্দন জানান।

এর আগে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ফলাফল প্রকাশ করার সময় তিনি মানিকগঞ্জ ৩ আসনের সংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. মাসুদ করিম এর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “বিভিন্ন প্রতিকূলতার পরও আমরা এবারো ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করেছি। বরং দুইদিন আগে ফলাফল প্রকাশ করেছি।”

গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।