২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো ছেলেরা এগিয়ে

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারের হিসাবে এবারো মেয়েদের হারিয়ে দিয়েছে ছেলেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 10:56 AM

Updated : 13 Oct 2022, 12:06 PM

মোট পাস করা ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৯৬১ জন, শতাংশের হিসাবে যা ৯১.৮৪।

অন্যদিকে ছয় লাখ ৩১ হাজার ৩৭০ জন মেয়ে শিক্ষার্থী পাস করেছে এবার, শতাংশের হিসাবে যা ৯০.৮১।

গত বছর সম্মিলিতভাবে ৮৮ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী এবং ৮৯ দশমিক ১৮ শতাংশ ছাত্র পাস করেছিল।

বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

এ বছর মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন। গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন, এর পরই শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।

ঘোষণা অনুযায়ী গত পাঁচ বছরের মতো এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।

মোবাইলে ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফল জানা যাবে।