২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যাংকারের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

রংপুর নগরী থেকে এক ব্যাংকারের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নগরীর বাপ্পী ছাত্রাবাস নামের তিনতলা একটি বাড়ির নিচতলার শোবার ঘর থেকে পারুল বেগমের(৪৮) লাশ উদ্ধার করা হয়।

পারুল পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক এবাদত করিম মণ্ডলের স্ত্রী। ঘটনার সময় এবাদত করিম বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

বাপ্পী ছাত্রাবাসের নিচতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন এবাদত করিম। দুই ও তিনতলা ছেলেদের ছাত্রাবাস।

কোতয়ালী থানার পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান বলেন, তার ঘরের বিছানার ওপর গলা কাটা অবস্থায় লাশ পাওয়া যায়। ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে।

দুর্বৃত্তরা পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে টাকা পয়সা ও অলংকার নেয়ার চেষ্টা করে। বাধা দেয়ার কারণেই হয়তো তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।