২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর নিমতলা বিশ্বরোডের রোমানা ভবনের সামনে ট্রাক চাপায় নিহত হন মোক্তার হোসেন (১২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, গুরুতর আহতাবস্থায় মোক্তারকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোক্তার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কালাপানি গ্রামের সোলায়মান গাজীর ছেলে। সে নিমতলা এলাকায় একটি হোটেলের শ্রমিক ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে চা নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হয় মোক্তার।

এদিকে বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত শ্রমিক আরিফ (৩০) ইয়ার্ডে রং মিস্ত্রীর কাজ করত। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, সকালে ইয়ার্ডে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিফ।

তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।