২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক ট্রাকের ধাক্কায় আরেকটির চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকে ধাক্কা লেগে একটির চালক নিহত হয়েছে। আহত হয়েছে ওই চালকের সহকারী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন (২৮) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিণাতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

আহত রাজু মিয়াকে (২৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মাসুদ রানা বলেন, ওই এলাকায় গতিরোধ থাকায় ময়মনসিংহগামী ভুট্টাবোঝাই ট্রাকটি গতি কমায়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির চালক মোশারফ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার সহকারী রাজু।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে এবং ট্রাক দুটি আটক করেছে।