২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:46 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের স্বরূপনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই গোলাম মোস্তফা জানান, নিহত জাহিদুল ইসলাম (৫০) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ওই মহাসড়ক দিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন জাহিদুল। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়েছেন বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।