২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে অস্বচ্ছ কাঁচ সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অপরাধ প্রবণতা ঠেকাতে মাইক্রোবাসে রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ আগামী রোববার ওই রিটের ওপর শুনানির দিন রেখেছে বলে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন।

রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অপহরণে ব্যবহারের কারণে যদি রঙিন গাড়ির গ্লাস নিষিদ্ধ হয়। তাহলে দড়ি ও রশির ব্যবহারওতো নিষিদ্ধ করতে হবে। কারণ এগুলোও অপহরণ ও খুনে ব্যবহার হয়েছে।

“আইনে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই। এরপরও তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। পরে আবার বিল্ট ইন গাড়িকে ছাড় দেয়া হয়েছে। আইনে এই সিদ্ধান্ত বৈধ হলেও এই ধরনের বৈষম্য বৈধ হতো না।”

রিটে রঙিন কাঁচ ব্যবহারের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়ার পাশাপাশি ওই সিদ্ধান্ত কার্যকরে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।